জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। 
রবিবার (২০ জুলাই) রাতে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃদ্ধা মর্জিনা বেগম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা পূর্বপাড়া গ্রামের মৃত তোবারেক শেখের মেয়ে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম নামে ওই বৃদ্ধা নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাঁকা পূর্ব পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন এবং উপজেলার সব এলাকায় মাইকিং করেন। এরপরেও  তার সন্ধান মেলেনি। 
এর তিন দিন পর রোববার (২০ জুলাই) রাতে  উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশে থাকা ডোবায় মর্জিনা নামে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানায় খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

1

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

2

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

3

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

4

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

5

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

6

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

7

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

8

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

9

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

10

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

11

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

12

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

13

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

14

মাদক

15

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

16

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

17

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

18

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

19

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

20