জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

রূপক মুখার্জি।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর সুমন মোল্যা (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
রবিববার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে  উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন মোল্যা উপজেলার লাহুড়িয়া গ্রামের ডহরপাড়ার বিল্লাল মোল্যার ছেলে।
লোহাগড়া থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ আগষ্ট)  সকালে সুমন নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে লাহুড়িয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরেও নিখোঁজ সুমনের সন্ধান না পেয়ে সুমনের মা সামেলা বেগম শুক্রবার (২২ আগষ্ট) লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরি নং-১০৫৮।
পুলিশ আরও জানিয়েছে, রবিবার বিকালে কামঠানা গ্রামের কৃষক বেলায়েত হোসেন নামের এক কৃষক তার হারানো পাটের জাগ খুঁজতে গিয়ে খালের কিনারায় একটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের কিছুক্ষণ পর নিহত সুমনের বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা লাহুড়িয়া থেকে ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার হওয়া লাশটি তাদের নিখোঁজ হওয়া  সন্তান সুমনের বলে দাবী করেন। 
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

1

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

2

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

3

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

4

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

5

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

6

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

7

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

8

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

9

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

10

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

11

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

12

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

13

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

14

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

15

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

16

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

17

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

18

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

19

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

20