রূপক মুখার্জি
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখ স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান তুষার শেখকে এবার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত তুষারের দেওয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) রাতে লোহাগড়া থানা ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।
গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখ (৩১) লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয় , গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার  (৫ জুলাই)  রাত ২টার দিকে লোহাগড়া থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে এএসআই রুহল আমিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে রাব-৪ এর সহযোগিতায় তুষারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 
পরে তুষারের দেওয়া তথ্য মোতাবেক নোয়াগ্রামের তা নিজ বাড়ি থেকে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাতকে (২৬) আটক করে। এসময় তার হেফাজত থেকে ১টি স্বর্ণের চেইন, ২টি কানের দুল উদ্ধার করে হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, আন্ত:জেলা ডাকাত দলের প্রধান তুষার শেখের নামে লোহাগড়া থানায় চুরি ও ডাকাতির ৭টি মামলা রয়েছে।  তুষারের নেতৃত্বে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, যশোর, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

1

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

2

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

3

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

4

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

5

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

6

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

7

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

8

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

9

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

10

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

11

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

12

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

13

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

14

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

15

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

16

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

17

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

18

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

19

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

20