জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  রূপক মুখার্জি  


'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে 
এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফ সামদানীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  লোহাগড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী 

কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা। 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো : নজরুল ইসলাম, লক্ষ্মীপাশা কওমি মাদরাসার অধ্যক্ষ মুফতি মিরাজুল হক, জয়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো: বদরুল ইসলাম, 
সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, সাংবাদিক  কাজী ইমরানসহ প্রমূখ।
এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। 
আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শারমিন ইসলাম। 
পরে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

1

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

2

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

3

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

4

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

5

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

6

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

7

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

8

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

9

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

10

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

11

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

12

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

13

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

14

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

15

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

16

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

17

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

18

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

19

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

20