রূপক মুখার্জি
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় আদালত কর্তৃক ইজারা স্থগিত ঘোষিত চরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জুন) বিকালে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, সাইদুর রহমান মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ওই এলাকায় অনুমতি ছাড়াই বালু উত্তোলন করছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে তাৎক্ষণিক জরিমানার পাশাপাশি এলাকা ত্যাগের নির্দেশ দেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

1

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

2

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

3

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

4

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

5

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

6

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

7

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

8

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

9

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

10

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

11

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

12

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

13

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

14

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

15

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

16

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

17

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

18

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

19

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

20