জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত

নুরুল আবছার।।

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুল ছাত্রীদের ইভটিজিং করায় দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ আগস্ট) সাড়ে সকাল ১১টার দিকে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের রসুলাবাদ এলাকার আবু তাহেরের ছেলে এয়াকুব (২০) ও একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে  রায়হান (১৮)
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত এই দুই ইভটিজার উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে আসছিল। পরে ছাত্রীরা উত্ত্যক্তের বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। 
আজ স্থানীয়রা ইভটিজিংকালে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়।
সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ দুই ইভটিজার বিভিন্ন সময়ে ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। তাই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়। 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ইভটিজিংয়ের দায়ে এয়াকুব ও রায়হান নামে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার  টাকা অর্থদণ্ড ও আরো অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

1

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

2

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

3

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

4

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

5

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

6

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

7

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

8

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

10

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

11

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

12

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

13

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

14

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

15

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

16

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

17

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

18

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

19

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

20