জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে কারাদণ্ড

সংবাদ প্রেরকঃ 
নুরুল আবছার 
বিশেষ প্রতিনিধি 
লোহাগাড়া চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুল ছাত্রীদের ইভটিজিং করায় দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৭ আগস্ট) সাড়ে সকাল ১১টার দিকে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের রসুলাবাদ এলাকার আবু তাহেরের ছেলে এয়াকুব (২০) ও একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে  রায়হান (১৮)

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত এই দুই ইভটিজার উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে আসছিল। পরে ছাত্রীরা উত্ত্যক্তের বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। 
আজ স্থানীয়রা ইভটিজিংকালে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়।

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ দুই ইভটিজার বিভিন্ন সময়ে ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। তাই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাদের ধরে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল আমার দেশকে বলেন, ইভটিজিংয়ের দায়ে এয়াকুব ও রায়হান নামে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার  টাকা অর্থদণ্ড ও আরো অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করা হয়।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

1

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

2

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

3

শিবচরে ৬ বছরের শিশু মাদ্রাসারছাত্রীকে ধর্ষন

4

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

5

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

6

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

7

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

8

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

9

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

10

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

11

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

12

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

13

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

14

নতুন পিয়াজের আমদানি

15

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

16

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

17

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

18

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

19

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

20