বাংলাদেশের তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতান স্যারের বহুল প্রতীক্ষিত গ্রন্থ ‘World of Knowledge–জ্ঞানের জগৎ’ শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিকে জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম ও জীবনের বাস্তবতাকে এক সুতোয় গেঁথে তৈরি করা একটি অনন্য জ্ঞানকোষ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামের সন্তান তৌফিক সুলতান স্যার শিক্ষাক্ষেত্র, সাহিত্য ও সমাজসেবায় তার অনন্য অবদানের জন্য ইতোমধ্যেই সুপরিচিত। তার লেখনীতে ইসলামি মূল্যবোধ, গভীর মানবিকতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের অপূর্ব সমন্বয় ঘটে।
বইটি সম্পর্কে লেখক তৌফিক সুলতান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। 'ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ' বইটি সেই বিশ্বাসেরই প্রতিফলন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি পাঠকদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং মানবতার সম্মিলিত কল্যাণে কাজ করার এক অদম্য প্রেরণা জোগাবে।"
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এই বইটি উচ্চমানের কাগজে, আকর্ষণীয় রঙিন কভার ও টেকসই হার্ডবোর্ড বাঁধাইয়ে প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেন, বইটিতে প্রাচীন সভ্যতার দীপ্তিমান অভিজ্ঞতা, নবীদের জীবনাদর্শ ও দর্শন, আধুনিক বিজ্ঞানের যুগান্তকারী অগ্রগতি, মনোবিজ্ঞানের গভীর উপলব্ধি এবং মানবজীবনের নিত্যনৈমিত্তিক শিক্ষণীয় দিকগুলো সন্নিবেশিত হয়েছে। এটি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ প্রতিটি পাঠকের জন্যই সমানভাবে উপযোগী ও অনুপ্রেরণাদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাজ ও শিক্ষাক্ষেত্রে আলোচিত নাম
তৌফিক সুলতান স্যার বর্তমানে ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ (বিজেএসএম মডেল কলেজ) এর প্রভাষক, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় গুরুত্বপূর্ণ দৈনিক যেমন কালবেলা, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, প্রথম আলো, যায়যায়দিন, নয়াদিগন্ত, যুগান্তর, ভোরের কাগজ, জাগো নিউজ, আলোকিত বাংলাদেশ, সময় টিভি, বাংলাভিশন, সংবাদ, সংগ্রাম, ইনকিলাব, লাখো কণ্ঠ, বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম, ফিচার, নিবন্ধ ও মতামত লিখে থাকেন।
তাঁর লেখনী ও চিন্তাধারা সমাজ ও শিক্ষাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। আগ্রহীরা গুগলে "লেখক তৌফিক সুলতান স্যার", "Towfiq Sultan Sir", "লেখক তৌফিক স্যার এর লেখা" বা "Writer Towfiq Sir" ইত্যাদি কীওয়ার্ড লিখে সার্চ করে তাঁর লেখা পড়তে এবং নিজের চিন্তার জগৎকে সমৃদ্ধ করতে পারেন।
শিক্ষাজীবনের গুরু ও সহকর্মীদের অভিমত
বিজেএসএম মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক প্রফেসর মঞ্জিল মোল্লা তৌফিক সুলতান স্যারের সাফল্যে অত্যন্ত গর্ববোধ করেন। তিনি বলেন, "তৌফিক সুলতান একসময় আমার ছাত্র ছিলেন। আজ তিনি আমার প্রতিষ্ঠানেরই একজন প্রভাষক। তিনি সেই মেধাবী শিক্ষার্থী ছিলেন, যিনি হৃদয়ে জ্ঞানের আলো বহন করতেন বলেই আজ সমাজকে আলোকিত করার এই মহৎ কাজে নিবেদিত রয়েছেন। তিনি শুধু আমার সহকর্মী নন, পরিবারের ছোট ভাইয়ের মতো।"
বিশেষ কৃতজ্ঞতা
এই সাফল্য ও প্রকাশনা যাত্রায় লেখক তার কর্মজীবন ও ব্যক্তিজীবনের বিভিন্ন স্তরের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। যাদের অকুণ্ঠ সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁকে এই ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
· প্রবাসী ও সমাজসেবক: সাদিকুল ইসলাম (নিউইয়র্ক প্রবাসী), মাওলানা ওয়াহিদুল্লাহ্ কাওছার।
· সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব: মুফতি আবদুল্লাহ তামিম (সময় টেলিভিশন), ইমরান হোসাইন (এনটিভি), মোঃ তাওহীদ কবির (বাংলা টিভি ও দৈনিক রূপালী বাংলাদেশ), মোঃ রাজীবুল হাসান (দৈনিক কালের কন্ঠ), আল আমিন (স্টার নিউজ), ইজাজ আহমেদ মিলন (দৈনিক সমকাল), শিহাব খান (এটিএন নিউজ), মোঃ নাঈমুল হাসান (দৈনিক আজকের পত্রিকা), মোঃ আরিফ শেখ (দৈনিক বাংলাদেশের খবর), আসাদুল্লাহ গালিভ আল সাদি (দৈনিক ইত্তেফাক), রফিক সরকার (দ্য ডেইলি অবজার্ভার), শাহীন মোল্লা (দৈনিক আমাদের সময়)।
· চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী: ডা. তানভীর (BDS-ডেন্টাল সার্জন), ডাঃ শারমিন সুলতানা চৌধুরী (MBBS, বিসিএস স্বাস্থ্য), ডাঃ আলমগীর হোসেন নাসিম, ডাঃ মোশিউর রহমান মামুন (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), ডাঃ মেহেদী হাসান কাওছার (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), মোঃ আনোয়ার হোসেন (ডিএমএ), রেহেনা পারভিন পদ্মা (হোমিওপ্যাথ), মো. কামরুল হাসান সৌরভ (ফার্মাসিস্ট), মোঃ মনিরুজ্জামান (চিকিৎসা প্রযুক্তিবিদ)।
· সাহিত্যিক, শিক্ষক ও গবেষক: মো. খালেদ সাইফুল্লাহ (লেখক ও ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড বিজয়ী), মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া (কবি ও কলামিস্ট), আলী ওসমান শেফায়েত (লেখক ও কলামিস্ট), সালমান হাবীব (কবি), রাসেল উদ্দিন (লেখক ও ফটোগ্রাফার), রেদ্ওয়ান আহমদ ও নাজমুল হুসাইন (শিক্ষানবিশ সাংবাদিক), হানিফ রাজা (কবি ও শিশুসাহিত্যিক), ইশতিয়াক আহমেদ সিপন, শান্তা রহমান, আরিফুল ইসলাম আরিফ, হামিদ, সালমা সুলতানা, শফিউল আলম, ফরহাদ ফকির প্রমুখ শিক্ষক-শিক্ষিকা।
· ছাত্র-ছাত্রী, সহপাঠী, পেশাজীবী ও পরিবারের সদস্যবৃন্দ: রাকিব মিয়া (সৈনিক), মোঃ ইমরান হোসেন আলম (ব্যাংকার), সোহেল মিয়া (ব্যবসায়ী), আকরাম হোসাইন তাহসিন (নেক্সটলিড), এবং ফাতেমা বেগম, আব্দুল করিম, আবু ইউসুফসহ পরিবারের সকল সদস্য, শিব্বির মাষ্টার, জাহাঙ্গীর স্যার, বাহার স্যার, ডাঃ মামুন স্যার, ডাঃ আজাদ স্যারের মতো প্রিয় শিক্ষকমণ্ডলী এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটি এরইমধ্যে প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি সারাদেশের বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।