জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন

 মো:সালামত উল্লাহ

লালমাই উপজেলায় ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ খ্রিস্টাব্দের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬ ইং) উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, লালমাই, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

1

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

2

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

3

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

4

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

5

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

6

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

7

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

8

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

9

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

10

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

11

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

12

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

13

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

14

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

15

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

16

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

17

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

18

জামায়াতের অবস্থান কর্মসূচি

19

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

20