মো: সালামাত উল্লাহ
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমাইয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন মাদক কারবারিকে জেল-জরিমানা

কুমিল্লার লালমাইয়ে মাদক সরবরাহ ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শামীম (৪৮) নামে এক মাদক কারবারিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবনের দায়ে আরিফ (২৮) ও ইব্রাহিম (২৫) নামে দুই মাদক সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। মঙ্গলবার (১৩ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও লালমাই সেনাবাহিনী কর্তৃক বিশেষ টাস্কফোর্সের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শামীম (৪৮), একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আরিফ (২৮) এবং বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৫)।
স্থানীয়রা জানায়, তারা দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন এলাকায় অভিযান চালিয়ে মাদক সরবরাহ ও সেবনের সময় তাদেরকে আটক করে এবং জেল-জরিমানা করে।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, মাদক সরবরাহ, বিক্রি ও সেবনের অপরাধে তিন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে দেড় বছরের বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

1

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

2

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

3

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

4

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

5

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

6

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

7

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

8

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

9

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

10

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

11

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

12

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

13

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

14

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

15

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

16

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

17

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

18

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

19

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

20