বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হাতিবান্ধায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, লালমনিরহাট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম রাজু এবং লালমনিরহাট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক হারুন অর রশিদ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সম্মানিত আমীর এডভোকেট আবু তাহের।
এছাড়াও সমাবেশে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সকল উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন