জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাট পুলিশ দেখে নদীতে ঝাফ দিয়ে নিখোঁজ কিশোর

লালমনিরহাটে পুলিশ দেখে নদীতে ঝাফ দিয়ে শান্ত রায় (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে উদ্ধার করতে  অভিযান শুরু করেছে লালমনিরহাট ফায়ার ব্রিগেডের  ডুবুরি দল।
রোববার (২০ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে রাত ৮টার দিকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।
 
নিখোঁজ শান্ত রায় পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল গ্রামের বিনদ চন্দ্র বর্মনের ছেলে।  
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়কমণ্ডল থেকে মোটরসাইকেলের সিটে গাজা বেঁধে একটি চক্র মাদক পাচার করে লালমনিরহাটের দিকে আসছিল।
এমন খবর পেয়ে অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।  
সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামে ধরলা নদীর ছয়মাতার ঘাট নামক একটি নৌ ঘাটে অবস্থান নেয় ডিবি পুলিশ।
দুপুরে নৌকা ঘাটে পৌঁছামাত্র ডিবি পুলিশ মোটরসাইকেলসহ অমল চন্দ্র নামে এক মাদক বিক্রেতাকে আটক করে চার কেজি গাঁজা জব্দ করে।  
এ সময় পুলিশি ঝামেলা এড়াতে শান্ত নৌকা থেকে ধরলা নদীতে লাফ দিয়ে কিছুদূর সামনে উঁচু স্থানে অবস্থান নেয়। পরে পুলিশ সেখানে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে আবার নদীতে লাফ দেয় শান্ত। এরপর থেকে খোঁজ মেলেনি ওই কিশোরের। দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটির ডুবুরি দল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত  তার সন্ধান মেলেনি।  
নিখোঁজ শান্ত রায়ের ভাই স্বপন রায় বলেন, শান্ত মামার বাড়ি লালমনিরহাট ভাটিবাড়ি যেতে নৌকায় ওঠে। সেই নৌকায় পুলিশের হাতে গাঁজাসহ আটক হয় আমাদের প্রতিবেশী অমল। এটা দেখে ভয়ে সে নদীতে লাফ দেয়।  
লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, মোটরসাইকেলসহ অমল চন্দ্র নামের একজনকে আটক করার পরই শান্ত নামে অপর একজন পালিয়েছে। আমরা তাকে ধাওয়া দেইনি। কেন সে পালিয়েছে তা জানা নেই। তবে আটক ব্যক্তির তথ্যমতে পলাতক শান্তও তার সঙ্গী ছিল।
লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘটনা তদন্তে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে পরে জানানো হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

1

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

2

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

3

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

4

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

5

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

6

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

7

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

8

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

9

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

10

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

11

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

12

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

13

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

14

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

15

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

16

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

17

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

18

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

19

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

20