মো:আফজাল হোসেন।।
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নে ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সংগঠনের মালমাল সহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। আসামী ০১। মোঃ বেল্লাল হোসেন (৪১), পিতা মোঃ কালাই সিকদার, সাং-হারবাইত, থানা- জয়দেবপুর, গাজীপুর। ০২। মোঃ অশিদ মিয়া (২৭), পিতা- মোঃ ইসাহাক মিয়া, সাং- গোয়াল কান্দি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, ০৩। মোঃ সোহাগ ইসলাম (২০), পিতা- মোঃ সাইদুল ইমলাম, সাং-দুরাকুটি থানা ও জেলা- লালমনিরহাট। পুলিশ সূত্রে জানা যায় এই ৩ জনকে গ্রেফতার করার সময় অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার হাতল যুক্ত লাল রংয়ের বোল্ট কাঁটার মেশিন, একটি লাল সবুজ রংয়ের গামছা, একটি লোহার পাইপ,একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতল যুক্ত ছোরা, একটি কাঠের হাতল যুক্ত হাসুয়া, ০৪ টি নাইলনের রশি, একটি আকাশী রংয়ের itel বাটন ফোন, একটি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত ব্যাটারী চালিত অটো মিশুক রিক্সা, একটি নীল রংয়ের ০৬ চাকা বিশিষ্ট পুরাতন ব্যবহৃত পিকাপ। আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার মামলা নং-১১, জিআর নং-৫৯১, তারিখ- ০৫ অক্টোবর, ২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০;রুজু করা হয়েছে।
মন্তব্য করুন