২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে লাকসামে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরছাড়া করতে একটি পরিকল্পিত। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২১ জুন লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের এক নিষিদ্ধ ঘোষিত নেতা অনিককে সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
এই নির্মম হত্যাকাণ্ড ছিল শুধুমাত্র একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়—বরং এটি ছিল একটি সুপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। অনিককে হত্যা করা হয় হাসপাতালে, যেখানে একজন আহত ব্যক্তিকে সবচেয়ে নিরাপদ পরিবেশে থাকার কথা। কিন্তু তার জীবন কেড়ে নেওয়া হয় নিষ্ঠুর ও পৈশাচিক কায়দায়, যা গোটা লাকসাম স্তব্ধ করে দেয়।
এই মর্মান্তিক ঘটনার পেছনে ছিলো তিনজন কুখ্যাত ব্যক্তি, যারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
• তৎকালীন মন্ত্রী তাজুল ইসলাম – মূল হত্যাকারী হিসেবে পরিচিত একজন দুর্ধর্ষ ব্যক্তি, যার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
• মহব্বত – চুঙ্গা তাজুর শ্যালক এবং লাকসামের আলোচিত “আয়নাঘর” এর মালিক, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মাফিয়া কার্যক্রমের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত।
• রফিকুল ইসলাম হিরা – এই ত্রয়ীর তৃতীয় সদস্য, যিনি ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
এই ঘটনার দায় চাপানো হয় সাইমুন ইসলাম রকি ও শাকিল এবং এস এম তাজুল ইসলাম উপর । তবে প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তারা প্রকৃত অপরাধী নন; বরং প্রকৃত খুনিরা থেকেছে পর্দার আড়ালে।
ঘটনাটি অত্যন্ত ভয়াবহ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায়, প্রভাবশালী মহলের চাপে সুষ্ঠু তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্ট মামলাটি যদি পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পুনরায় তদন্ত করা হয়, তাহলে প্রকৃত কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে এবং বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
এই ঘটনায় শুধু একটি প্রাণ ঝরে যায়নি, হারিয়েছে একটি পরিবার তাদের ভবিষ্যৎ, এবং কাঁপিয়ে দিয়েছে লাকসামের সাধারণ জনগণকে। এমন নির্মমতা ও সহিংস রাজনীতির শিকার আর যেন কেউ না হয়—সেই প্রত্যাশায় রয়েছে সংশ্লিষ্ট সকল নাগরিক।
মন্তব্য করুন