জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর )


লক্ষ্মীপুরের কমলনগরে একটি নির্মাণাধীন দ্বিতল ভবন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ধারালো ছুরি, ৫টি লোহার পাইপ, ২টি বগি দা, একটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে নুরুল আবছার নামে এক ব্যক্তিকে একদল অপরিচিত যুবক অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে চরলরেন্স ইউনিয়নের ওই নির্মাণাধীন ভবনের একটি কক্ষে আটকে রেখে সারারাত নির্যাতন চালায় এবং মুক্তিপণ দাবি করে। রোববার সকালে অপহৃত নুরুল আবছার কৌশলে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে কমলনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পরবর্তীতে তাকে নিয়ে ওই ভবনে তল্লাশি চালিয়ে কক্ষের ভেতর থেকে মজুদ করে রাখা দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় কমলনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

1

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

2

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

3

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

4

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

5

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

6

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

7

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

8

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

9

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

10

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

11

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

12

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

13

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

14

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

15

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

16

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

17

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

18

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

19

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

20