জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের গোয়াল গ্রাম এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিন মাষ্টারের বাড়িতে ২২ জুন (শনিবার) গভীর রাতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মুখে কসটেপ লাগিয়ে জিম্মি করে প্রায় ১৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মধ্যরাতে সংঘবদ্ধ একদল মুখোশধারী ডাকাত বাড়ির গেট, বারান্দার দরজা ও মূল দরজার ছিটকানি ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বেঁধে ফেলে এবং মুখে কসটেপ লাগিয়ে দেয় যাতে কেউ চিৎকার করতে না পারে। ডাকাতরা ঘরে থাকা সোনা, নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিবারের একজন সদস্য কোনও রকমে নিজের বাঁধন খুলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি রৌমারী থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতি হওয়া বাড়িটি পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

পরদিন সকালে ভুক্তভোগী শাহিন মাষ্টার রৌমারী থানায় উপস্থিত হয়ে ছয়জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশের টহল ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

2

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

3

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

4

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

5

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

6

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

7

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

8

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

9

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

10

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

11

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

12

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

13

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

14

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

15

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

16

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

17

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

18

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

19

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

20