মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল-এর আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া।
আজ ৩১মে (শনিবার) ২০২৫ ইং তারিখে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২৭মে (মঙ্গলবার) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ক্লাব রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রোটারিয়ান মেজবাহ উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর পলাশ হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রেসিডেন্ট ও সেক্রেটারি— উভয় পদের জন্য ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২২টি ভোটের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী সাকিব হাসান খান ৯টি এবং সেক্রেটারি প্রার্থী মো নাজমুল হাসান ভূঁইয়া ১০টি ভোট পেয়ে নির্বাচিত হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সকলের সামনে ব্যালট পেপার গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত প্রেসিডেন্ট সাকিব হাসান খান বলেন, "আমি বিশ্বাস করি যে, রোটারেক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাংগাইল একটা ক্লাব নয়। এটা একটা পরিবার। এখানে একে অপরকে শিখায়, অনুপ্রাণিত করে এবং সমর্থন করে। এ ক্লাবটি ক্যাম্পাসে একটি ইন্টারন্যাশনাল ক্লাব। সবার সাথে ইতিবাচক কাজ করে এবং সবার সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর রোটারি বর্ষ উপহার দিতে চাই।"
নবনির্বাচিত সেক্রেটারি রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া বলেন, “
মন্তব্য করুন