জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রুপগঞ্জে বিদেশি পিস্তল সহ, শুটার রিয়াজ গ্রেফতার

ইফতিয়ার আহম্মেদ পুলক।।

নারায়ণগঞ্জ রুপগঞ্জের মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১
র‍্যাব-১১, নারায়ণগঞ্জ, র‍্যাব-৯, সিলেট এবং জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুরে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২৫)'কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আসামি রিয়াজুল ইসলাম শুটার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর (দেওয়ানবাড়ী) গ্রামের আব্দুল লতিফের ছেলে। গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুরে শুটার রিয়াজ জাফলং বেড়াতে যায়। এ সময় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্তপূর্বক র‍্যাব-৯, সিলেটকে অবহিত করলে র‍্যাব-৯, সিলেট ও জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দলের সদস্যরা তাকে ধরতে চেষ্টা করেন। এসময় শুটার রিয়াজ কৌশলে তার প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার এর পরপরই শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্রের সন্ধানে মাঠে নামে র‍্যাব-১১। এরই প্রেক্ষিতে শুটার রিয়াজের সম্ভাব্য বিভিন্ন আস্তানায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। 
 উদ্ধারকৃত ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল এর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

1

টেপ টেনিস ইতিহাসের সেরা টুর্নামেন্ট টেপ বল বিপিএল

2

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

3

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

4

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

5

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

6

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

7

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

8

কার পাশে

9

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

10

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

11

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

12

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

13

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

14

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

15

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

16

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

17

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

18

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

19

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

20