জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাতের অভিযোগ

  মুহাম্মদ সুয়েব আলী 

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের জব্দ করা ট্রাক থেকে ২৩ লাখ টাকার পাম অয়েল ‘গায়েব’ করার অভিযোগ উঠেছে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানার বিরুদ্ধে। জব্দ তালিকায় তেলের উল্লেখ না থাকায় ওসির বিরুদ্ধে আত্মসাতের এই অভিযোগ আনেন চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ী। এ ঘটনায় আদালতে মামলাও দায়ের করা হয়েছে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও আদর্শ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে সাদিকুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর তার প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম (১৩ হাজার ৯৫০ কেজি) পাম অয়েলবাহী একটি ট্রাক আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে পরদিন তিনি থানায় গেলে ওসি মাসুদ রানা জানান, উপযুক্ত প্রমাণ দেখালে তেলসহ ট্রাকটি ফেরত দেওয়া হবে। তবে এর কয়েক দিন পর ওসি মাসুদ রানা ও উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ তাকে জানান, ট্রাক ও মালামাল আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তাদের পরামর্শে গত ২৫ নভেম্বর 

তিনি সিরাজগঞ্জ আদালতে যান। সেখানে গিয়ে নথিপত্র দেখে তিনি জানতে পারেন, পুলিশ শুধুমাত্র ট্রাকটি আদালতে জমা দিয়েছে। কিন্তু ট্রাকে থাকা প্রায় ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের পাম অয়েলের কোনো উল্লেখ জব্দ তালিকায় নেই।
এ ঘটনায় ২৬ নভেম্বর ওসি কে এম মাসুদ রানা ও এসআই ফিরোজকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল, তার সুষ্ঠু তদন্ত চাই এবং তেল ফেরত চাই।’
তবে তেল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন রায়গঞ্জ থানার সাবেক ওসি কে এম মাসুদ রানা। তিনি বলেন, ‘একটি ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছিল। পরে আদালতের মাধ্যমে প্রকৃত মালিকরা প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে গেছেন।’
তবে তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

1

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

2

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

3

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

4

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

5

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

6

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

8

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

9

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

10

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

11

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

12

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

13

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

14

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

15

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

16

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

17

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

18

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

19

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

20