মোঃ জাকি উল্লাহ
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভূইয়াগাঁতী ফুলজোড় ব্রীজে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ৩ শতাধিক এলাকাবাসী। 
নদী ও ব্রীজ ভাঙন রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী, মোকাদ্দেস হোসেন সোহান, সিরাজুল ইসলাম সোহাগ, সাইদুল ইসলাম, ফরিদুল ইসলাম, রাসেল মাহমুদ, রুবেল শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে ফুলজোড় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি, রাস্তা ঘাট ও বিভিন্ন স্থাপনা। বিগত দিনে সরকারের নেতারা ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে একটি চক্র আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। উপজেলা প্রশাসন জরিমানা আদায়ের পরেও প্রভাবশালী মহলেরা আবারও অবৈধভাবে বালু উত্তোলনের পায়তারা করছে। আমরা দ্রুত এই বালু উত্তোলন বন্ধ চাই। 

মানববন্ধন শেষে ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) মো. মুনছুর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
A

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

1

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

2

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

3

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

4

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

5

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

6

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

7

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

8

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

9

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

10

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

11

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

12

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

13

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

14

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

15

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

16

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

17

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

18

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

19

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

20