কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মস্তোফা, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মন্ডল, আনোয়ার হোসেন নেভী, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতন্ত্র রক্ষায় দলের অবদান তুলে ধরে সংগঠনকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।