জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ



রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান মিয়া সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী গোয়ালন্দ মোড়ে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে স্লোগান দিচ্ছিলেন। এসময় আওয়ামী পন্থিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আহত হন।

এছাড়া আসামিরা ঘটনাস্থলে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়, যাতে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, “শিক্ষার্থী জিসান খানের দায়ের করা মামলার ভিত্তিতে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

1

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

2

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

3

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

4

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

5

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

6

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

7

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

8

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

9

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

10

বগুড়ায় জেলা গোয়েন্দার অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

12

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

13

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ

14

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

15

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

16

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

17

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

18

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

19

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

20