জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুর অঞ্চলকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে’

মোঃ গোলাম রাব্বী


প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, রংপুর সব বিপ্লবের সূচনাকারী হয়েও রাজনৈতিকভাবে এই অঞ্চলকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অঞ্চলের মানুষ যাতে ডিজিটাল প্লাটফর্মে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, এজন্য সরকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক-বিসিসির কার্যালয়ে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই যোদ্ধাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিসিসির ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুর আঞ্চলিক কার্যালয় সাত দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

বর্তমান যুগে ডিজিটাল স্কিলের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, আজকের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকলে আমরা সব ক্ষেত্রে পিছিয়ে পড়বো। সরকার প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সারা দেশে পর্যায়ক্রমে এক লাখ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় একজন শিক্ষার্থী ঘরে বসে ডিজিটাল স্কিলস অর্জন করে দেশ-বিদেশে বিভিন্ন প্লাটফর্মে কাজ করতে পারবে।

এর বাদেও, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সরকার ভ্রাম্যমাণ ল্যাব তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন। সরকার জুলাই যোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জুলাই যোদ্ধাদের ডিজিটাল স্কিলস বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। ইডিজিই প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি রংপুর বিভাগ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ডক্টর মো. তৈয়বুর রহমান।

উল্লেখ্য যে, সাত দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সে দুই ব্যাচে রংপুর বিভাগের মোট ৪৯ জন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেছেন। সাত দিনের এই কোর্সের আওতায় বেসিক আইসিটি, MySQL ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

1

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

2

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

3

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

4

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

5

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

6

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

7

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

8

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

9

বগুড়া শেরপুরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

10

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

11

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

12

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

13

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

14

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

15

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

16

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

17

গ্যাস সংকটে রান্নাঘর অচল

18

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

19

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

20