জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুরের পীরগাছায় ঘাঘট নদে ডুবে যাওয়ার ১৩ ঘণ্টা পর ভেসে উঠল শিশুর লাশ

মোঃ গোলাম রাব্বী।।


রংপুরের পীরগাছায় ঘাঘট নদে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।
এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি (উজানপাড়া) গ্রামে বড় ভাইয়ের কাঁধে চড়ে ঘাঘট নদ পার হওয়ার সময় ডুবে যায় নাজিম।
নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার দ্বিতীয় ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণিতে পড়ত।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মঙ্গলবার বিকেলে নাজিম তার বড় ভাই স্বাধীনের সঙ্গে ঘাঘট নদের পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে ছোট ভাই নাজিমকে কাঁধে করে নদ পার করার চেষ্টা করে স্বাধীন। কিন্তু নদে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানালে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাঁদের দলে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেননি। পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে আজ বুধবার ভোরে তার মরদেহ নদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।
এ প্রসঙ্গে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

1

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

2

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

3

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

4

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

5

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

6

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

7

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

8

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

9

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

10

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

11

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

12

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

13

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

14

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

15

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

16

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

17

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

18

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

19

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

20