জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

 গোলাম রাব্বী  
রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল  রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশরাফুল আলম নয়নের মৃত্যু হয়।

নিহত আশরাফুল আলম নয়ন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। পারিবারিক সূত্র জানায়, মাত্র দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

1

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

2

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

3

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

4

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

5

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

6

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

7

বান্দরবানে জমি জোরপূর্বক জবর খলের চেষ্টার ও চাঁদাবাজির অভিয

8

সীমান্তে যুদ্ধের দামামা

9

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

10

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

11

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

12

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

13

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

14

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

15

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

16

হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যো

17

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

18

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

19

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

20