জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ অক্টোবর) দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা যুবদলের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে দেশপ্রেম, সততা ও ত্যাগের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ রবিউল ইসলাম (বাবু), আহ্বায়ক – পৌর যুবদল, পার্বতীপুর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আতিকুর রহমান স্বপন, আহ্বায়ক – উপজেলা যুবদল, পার্বতীপুর, দিনাজপুর।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,

“যুবদল সবসময় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করে এসেছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
দেশপ্রেম, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় এগিয়ে চলার প্রত্যয়ে সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

1

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

2

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

3

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

4

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

5

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

6

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

7

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

8

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

9

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

10

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

11

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

12

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

13

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

14

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

15

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

16

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

17

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

18

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

19

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

20