জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সেরা এসিল্যান্ড হিসাবে দ্বিতীয় স্থানে সদরের তামান্না হুরায়রা

আরিফ রববানী ময়মনসিংহ 


ময়মনসিংহ জেলার সেরা এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা এই উপলক্ষ্যে সোমবার বিকেলে জেলা প্রশাসকের হল রুমে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা নির্বাচিত শ্রেষ্ঠ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

ময়মনসিংহ সদরে ভূমি সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখার জন্য জেলায় ২য় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা । ভূমি সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা, নিষ্ঠা ও সেবার মান বৃদ্ধিতে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং, দ্রুত সেবাদান, ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর ব্যবহার এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করেছেন।

জেলা প্রশাসনের এই স্বীকৃতি তার কর্মদক্ষতা, মেধা ও পেশাগত দায়িত্ববোধের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই অর্জন ভূমি সেবাকে আরও নাগরিকবান্ধব ও স্বচ্ছ করতে তাকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহান্মদ সাইফুর রহমান এবং নজোনাল সেটেলমেন্ট অফিসার জন কেনেডি জাম্বিল, আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, সার্ভেয়ারবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা/ কর্মচার্রীদের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কার গ্রহণ করেন সদরের উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। 

জানা যায়, সদরের এসিল্যান্ড তামান্না হুরায়রা কর্মকালীন সময়ে নগরীর পৌরসহ ১৩টি ইউনিয়ন ভূমি অফিসের ই- নামজারী আবেদন রেকর্ড পরিমাণ সরকারি ভূমি উদ্ধার, ই-মিউটেশন কার্যক্রম ৯০% মিসকেস নিষ্পত্তির হার এছাড়াও রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবা গ্রহীতাদেরকে সেবা প্রদান করায় তাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়েছে।

পুরস্কার প্রাপ্তীতেও বিনয়ী সদরে এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা ভূমির মত জটিল বিষয়ে সর্বাত্বক সহযোগীতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

1

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

2

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

3

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

4

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

5

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

6

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

7

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

8

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

9

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

10

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

11

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

12

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

13

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

14

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

15

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

16

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

17

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

18

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

19

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

20