আশরাফ হিমেল।।
২৪ শে জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বাজার এলাকার প্রধান রাস্তার দুপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
অভিযানে সহযোগিতা করেছেন গৌরীপুর পৌর প্রশাসন, গৌরীপুর থানার পুলিশ ও গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযানসূত্রে জানা গেছে, প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেউরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)র আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যায়ে প্রাণিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িদের আয়বর্ধন, বিভিন্ন প্রাণিজ ও কৃষিজ পণ্যের প্রক্রিয়াজাত ও বিপননের জন্য একটি আধুনিক সেড নির্মাণ করা হয়েছে। অথচ সবজি ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা এই সেডে না গিয়ে রাস্তার দুপাশে বাজারে খোলা জায়গায় অবৈধভাবে চালা তুলে ব্যবসা করছিল। এতে করে শহরের মূল রাস্তায় সবসময় জানজট লেগে থাকে। পৌরসভাসূত্রে জানা গেছে, তাদেরকে ১৫ দিন পূর্বে লিখিত নোটিশ ও মাইকিং করা হলেও তারা খোলা বাজার থেকে সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
মন্তব্য করুন