জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের সবুজ নায়ক 'বিষ্ণু হাজরা'

সত্যজিৎ দাস।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানে থাকেন ৪০ বছর বয়সী বিষ্ণু হাজরা। জীবিকার জন্য চা-পাতা তোলা আর ঝালমুড়ি বিক্রিই তাঁর ভরসা। কিন্তু এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ মিশন,বছরের পর বছর নিজের খরচে গাছ লাগিয়ে সবুজে ভরিয়ে তোলা চারপাশ।

যখনই সময় পান,বাইসাইকেলের পিছনে গাছের চারা আর রোপণের সরঞ্জাম বেঁধে পথে বেরিয়ে পড়েন। রাস্তার ধারে,ফাঁকা জমিতে কিংবা চা–বাগানের নির্জন কোণে বসিয়ে দেন নতুন প্রাণ। ১৯৯৭ সাল থেকে চলছে তাঁর এই সবুজ যাত্রা।


ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই আর্থিক টানাপোড়েন বুঝতে শুরু করেন বিষ্ণু। নবম শ্রেণিতে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ’ কবিতা পড়ে উপলব্ধি করেন; 'গাছ কেবল অর্থনৈতিক নয়, পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য'। তখন থেকেই টিউশনি করে পাওয়া টাকার একটি অংশ গাছ লাগানোর জন্য ব্যয় করতে শুরু করেন।

বুধবার (১৩ আগস্ট) বিষ্ণু হাজরা বলেন,“অবাধে বৃক্ষনিধন,বন উজাড়,অপরিকল্পিত নগরায়ণ, ময়লার ভাগাড়,প্লাস্টিক দূষণ,নদী দখল,সবই আমাদের পরিবেশ ধ্বংস করছে। এ পরিস্থিতি মোকাবিলায় গাছ লাগানো ছাড়া বিকল্প নেই। তবে শুধু লাগালেই হবে না,সেগুলোর পরিচর্যা করাও সমান জরুরি।”

জন্মদিন,বিয়ে বা মৃত্যুবার্ষিকী,যেকোনো অনুষ্ঠানে বিষ্ণুর উপহার থাকে চারা গাছ। গাছ লাগানোর পর সেগুলোর যত্নও নেন নিজ হাতে।

বিষ্ণু আরও জানান, “ফেসবুকে বৃক্ষরোপণ ও পরিচর্যার ছবি-ভিডিও শেয়ার করে অন্যদেরও উৎসাহিত করি। অনেক আগে থেকেই গাছ লাগালেও ২০২০ সাল থেকে পুরোপুরি মন দিয়েছি। ফেসবুকে আমার কাজ দেখে অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন,কেউ চারা কিনে দিয়ে সহযোগিতা করছেন।”

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা বলেন,
“নিজের অর্থে নিয়মিত গাছ লাগিয়ে বেড়ান বিষ্ণু। তাঁকে বহু বছর ধরে এই কাজে দেখছি। গাছ লাগিয়ে তিনি যে আনন্দ পান,সেটিই উনার জীবনের বড় প্রাপ্যতা। আমাদের সবার উচিত তাঁর মতো এগিয়ে আসা।”

ভাড়াউড়া চা-বাগানের সাবেক সরদার লচমী বলেন,
“ছেলেবেলায় অন্যরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও বিষ্ণু গাছ লাগাত। আজও যখন দেখি চারা হাতে কোথাও যাচ্ছেন,মনে হয় পরিবেশের জন্য তিনি সত্যিই নিবেদিতপ্রাণ।”

দারিদ্র্যের সাথে লড়াই করেও প্রায় তিন দশক ধরে সবুজ ছড়িয়ে যাচ্ছেন বিষ্ণু হাজরা। তাঁর জীবন প্রমাণ করে,পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ নয়, দরকার কেবল অটল মনোভাব আর কাজের ইচ্ছা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

1

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

2

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

3

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

4

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

5

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

6

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

7

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

9

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

10

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

11

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

12

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

13

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

14

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

15

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

16

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

17

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

18

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

19

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

20