জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মোংলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি'র করা মামলার প্রতিবাদে বিক্ষোভ

বুধবার (২১ মে) বিকাল ৫টায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা তুলে ফেলার আল্টিমেটাম দেয় পৌর ও উপজেলা বিএনপি সহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (২০ মে) রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করা হয়। মোংলা থানার ওসি আনিসুর রহমান এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। 

বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মোংলা থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: এমরান হোসেন এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বলেন, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী'র বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র করা মামলা আগামী ৪৮ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকদের উপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র করা হামলার মামলা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা মো: আলাউদ্দিন, এম এ কাসেম, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে গত ২৯ এপ্রিল বিকেলে শ্রমিক সংঘ চত্বরে তলবি সভা আহ্বান করে সাধারণ শ্রমিকরা। এ সময় একই স্থানে মে দিবস পালনের প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি সমর্থিত শ্রমিক দল। এ পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকে। ২৯ এপ্রিল বিকেলে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে একাধিক শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এ প্রসঙ্গে পৌর বিএনপি'র আহবায়ক আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ মামলা করা হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় রাজনৈতিক হয়রানি করার উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। এসময় অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

1

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

2

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

3

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

4

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

5

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

6

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

7

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

8

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

9

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

10

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

11

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

12

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

13

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

14

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

15

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

16

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

17

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

18

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

19

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

20