জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত আড়াই লাখ টাকা

শেখ তাইজুল ইসলাম  

মোংলার জয়মনি বাজার এলাকায় ১৬ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ইলিয়াছ মাতুব্বারের মুদি দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের সমস্ত মালামালসহ ড্রয়ারে থাকা নগদ ২,৫০,০০০ (আড়াই লাখ) টাকা পুড়ে যাওয়ায় ওই ব্যবসায়ী এখন নিঃস


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ ইলিয়াছ মাতুব্বারের মুদি দোকানে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।


ভুক্তভোগী ব্যবসায়ী ইলিয়াছ মাতুব্বার কান্নায় ভেঙে পড়ে জানান, তার দোকানে থাকা চাল, ডাল, তেলসহ বিপুল পরিমাণ মুদি মালামাল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া পাওনাদারদের দেওয়ার জন্য এবং মালামাল কেনার উদ্দেশ্যে রাখা নগদ ২,৫০,০০০ টাকা আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে তার কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করেছেন।


দোকানটি হারিয়ে ইলিয়াছ মাতুব্বার এখন দিশেহারা। জয়মনি এলাকার স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাকে পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি বা বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

1

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

2

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

3

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

4

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

5

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

6

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

7

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

8

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

9

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

10

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

11

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

12

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

13

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

14

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

15

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

16

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

17

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

18

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

19

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

20