জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

মোঃ শরিফুল ইসলাম 
 বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃতুনিয়া গ্রামে মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে একের পর এক প্রাণহানিতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্ক। পুরো গ্রামজুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার কিছু দুর্বৃত্ত ভুট্টো (৫০) নামের এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ সময় প্রতিপক্ষের আরও একজন যুবক মোঃ স্বাধীন মিয়া, পিতা মোঃ সাইদ—গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে স্বাধীন মিয়া মারা যান।
ওই সংঘর্ষে উভয় পক্ষের একজন করে দুইজনের মৃত্যু হওয়ায় কৃতুনিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় লোকজনের মধ্যে ভয়-আতঙ্ক দেখা দিয়েছে; অনেকেই এলাকা ছাড়ছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে গাবতলী উপজেলার মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা যায় এ ঘটনায় কয়েকজন গ্ৰেফতার ও হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

1

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

2

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

3

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

4

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

5

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

6

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

7

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

8

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

9

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

10

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

11

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

12

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

13

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

14

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

15

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

16

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

17

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

18

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

19

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

20