ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মীরসরাই উপজেলার মস্তাননগরে ট্রাকচাপায় আরিফ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে নাহার এগ্রো গ্রুপের ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ নাহার এগ্রো গ্রুপের একটি গাড়ির চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামে। তিনি ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে মালামাল সরবরাহ শেষে রাতে মস্তাননগরের ফ্যাক্টরিতে পৌঁছান আরিফ। এরপর গাড়ি থেকে নেমে খাবার কিনতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম জলিল জানান, “রাত ১১টার দিকে পুলিশ ট্রাকচাপায় নিহত এক যুবকের মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসে। পরবর্তীতে সেটি থানায় হস্তান্তর করা হয়।”

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তারা থানায় আসছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

1

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

2

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

3

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

4

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

5

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

6

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

7

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

8

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

9

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

10

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

11

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

12

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

13

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

14

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

15

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

16

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

17

টাঙ্গাইলে শীতের আগমন

18

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

19

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

20