জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রম উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন

মোঃ শরিফ উদ্দিন।।

“মাদক ছেড়ে মাঠে চল, সবাই খেলি ফুটবল” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা উপজেলা প্রশাসন একাদশ ও মান্দা
উপজেলা সাংবাদিক একাদশ মুখোমুখি হয়। খেলা উপভোগ করতে মাঠজুড়ে জমে ওঠে দর্শকদের ভিড়।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-প্রতি আক্রমণে ব্যস্ত থাকেন। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে উপজেলা প্রশাসন একাদশের এক খেলোয়াড় চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন। এরপর সাংবাদিক একাদশ গোল শোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উপজেলা প্রশাসন একাদশ।

ম্যাচ শেষে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, আজকের খেলাটি ছিল শুধু বিনোদন নয়, বরং একটি সামাজিক বার্তা। মাদক একটি অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। প্রশাসন সবসময়ই এমন ইতিবাচক উদ্যোগকে সমর্থন করে আসছে। ভবিষ্যতে শুধু সাংবাদিক নয়, কৃষক-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।

প্রীতি ফুটবল ম্যাচের টিমের অধিনায়ক সাংবাদিক মো. আব্দুল মজিদ সম্রাট বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। সাংবাদিকরা যেমন কলমের মাধ্যমে সমাজকে পথ দেখান, তেমনি মাঠেও তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে চান। আজকের ম্যাচে জয় বা পরাজয় মূল বিষয় নয়; বরং মাদকবিরোধী সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

খেলা দেখতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিকবৃন্দন এবং সাধারণ দর্শকরা। সবার অংশগ্রহণে প্রীতি ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত সামাজিক উৎসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

1

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

2

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

5

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

6

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

7

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

8

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

9

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

10

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

11

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

12

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

13

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

14

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

15

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

16

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

17

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

18

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

19

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

20