জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

রবিউল ইসলাম 

মানিকগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকায় একটি আবাসিক বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে জনজীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলার পাশাপাশি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির দায়ে ‘খান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে লঞ্চ ঘাট এলাকায় পরিচালিত ঝটিকা অভিযানে এই অনিয়মের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
ভোক্তা অধিদপ্তর জানায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই আবাসিক ভবনের ভেতরে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল, যা যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণ ও প্রাণহানির কারণ হতে পারত। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে ইচ্ছামতো বাড়তি দাম আদায় করা হচ্ছিল—যা সরাসরি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন।
অভিযানকালে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত মানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জননিরাপত্তা ও ভোক্তা স্বার্থ রক্ষায় অবৈধ মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

1

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

2

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

3

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

4

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

5

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

6

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

7

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

8

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

9

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

10

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

11

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

12

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

13

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

14

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

15

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

16

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

17

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

18

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

19

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

20