জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

 সাব্বির হোসাইন আজিজ


  মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। নিহত আব্বাস উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় পরিস্থিতি আবারও সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


স্থানীয় সূত্রে জানা যায়, ডাসারের খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৪ জানুয়ারী বুধবার আনোয়ার জমাদ্দারের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় আব্বাসকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। অবশেষে রবিবার ১৮ জানুয়ারী  দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় খাতিয়াল গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া  হবে না। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

1

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

2

সুখের মোহ

3

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

4

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

5

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

6

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

7

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

8

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

9

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

10

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

11

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

12

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

13

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

14

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

15

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

16

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

17

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

18

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

19

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

20