মনির হোসেনমাদারীপুর জেলার ডাসারে পরিত্যক্ত একটি দোকানঘর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ।মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্থাপাড়া এলাকা থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে নিহত ব্যক্তি হয়তো ভবঘুরে যাযাবর।মাদারীপুরের ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, ‘পান্থাপাড়া এলাকায় ওই দোকানের আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে পরিত্যক্ত একটি দোকানঘর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দোকানের উপরের চালা না থাকায় লাশটি উপরে বৃষ্টির পানি পরায় মরদেহে পঁচন ধরে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায় নি।
মন্তব্য করুন