জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে ঝালকাঠিতে র‌্যালি ও সভা

মোঃইকবাল হোসাইন 
জেলা প্রতি নিধি ঝালকাঠি 

প্রতিবছর পৃথিবীর ১৭০টিরও বেশি দেশে  মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। শিশুকে বুকের দুধ পান করাতে উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে ১৯৯২ সাল থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।  মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য -‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন'। ঝালকাঠিতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে (২৫ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে ঝালকাঠিতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে এটি শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- (ভাঃ) সিভিল সার্জন ঝালকাঠি জনাব ডা:রিফাত আহম্মেদ। 
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অন্তরা হালদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), এস.এম. বায়জীদ ইবনে আকবর, ও উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ঝালকাঠি তাপস কুমার শীল,
 উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এবং ডা. সিয়াম আহসান
মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর)
 স্বাস্থ‍্য শিক্ষা  সকল বিভাগের প্রতিনিধি,  সাংবাদিকবৃন্দ ও এনজিও প্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন (ভাঃ) ডাঃ রিফাত আহমেদ বলেন-  
আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। শিশু জন্মের পর
মায়ের দুধ খাওয়ানোর মধ্যে দিয়ে  জীবনের সবচেয়ে স্বাস্থ্যকর সূচনা হয়।  এক্ষেত্রে আমাদের পরামর্শ জন্মের ১ ঘন্টার মধ্যে আপনার শিশুকে মায়ের দুধ খাওয়ান। প্রথম ৬ মাস আপনার শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান।  ২ বছর বা তার বেশি সময় ধরে পুষ্টিকর নরম খাবারের সাথে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী প্রতি তিনজনের মধ্যে দুজন শিশু প্রয়োজনীয় পরিমাণে মায়ের দুধ পায় না, যা তাদের স্বাস্থ্যের পাশাপাশি মৃত্যুহারেও প্রভাব ফেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

1

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

2

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

3

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

4

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

5

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

6

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

7

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

8

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

9

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

10

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

11

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

12

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

13

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

14

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

15

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

16

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

17

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

18

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

19

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

20