জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাগুরায় গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

লক্ষণ কুমার মন্ডল।।
মাগুরা সদর উপজেলার গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার ৩ অক্টোবর বিকাল ৩ টার সময় গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাগুরা সদর  গাংনালিয়া-বরিশাট যুবসমাজ, গাংনালিয়া এর আয়োজনে ফাইনাল খেলা হয়। 

ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, মাগুরা সদর ২ নং আঠারখাদা ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি সদস্য মোঃ মুক্তাদুর রহমান মুক্তর।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান। 

উদ্বোধকে ছিলেন মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু। 

এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা কৃষক দলের সভাপতি মোঃ রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরা, কৃষক দলের নেতা বিএম এহসানুল হক পলাশ, মাগুরা জেলা বিএনপি সদস্য মোঃ নাজমুল হাসান লিটন, সদস্য কুতুবউদ্দিন, ২ নং আঠারখাদা ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ কামাল হোসেন, শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদুর রহমান, ৩ নং শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েত হোসেন, ঢাকায় চাকুরিজীবী ইঞ্জিনিয়ার আলহাজ্ব সৈয়দ রাশেদুজ্জামান রুমন, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাহবুবর রহমান, সাবেক প্রচার সম্পাদক শ্রীপুর মোঃ হেমায়েত হোসেন জঙ্গী, সাবেক শ্রীপুর থানা শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোজা, সভাপতি শ্রীপুর থানা তাঁতী দল মোঃ আমিনুল ইসলাম ইকবাল, সদস্য সচিব শ্রীপুর থানা যুবদল মোঃ শাহআলম তুফান, আঠারখাদা ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মনিরুজ্জামান বাচ্চু,  
এছাড়াও মোঃ মারুফ হোসেন মুন্না, মোঃ আরমান মোল্লা, ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ রোমানুর রহমান বিপ্লব, আবু দাউদ, মোঃ জুমেন বিশ্বাস, মোঃ জুয়েল রানা, মোঃ রকি সর্দার, মোঃ এনামুল মোল্লা ।

মোট ১৬ টি টিমের অংশ গ্রহণে এই ফুটবল খেলা হয়েছে। মাঠের চারপাশে প্রায় ১ লাখ দর্শক উপস্থিত ছিলো। 
অতিথিরা গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন, ম্যাচ পরিচালক (অ্যাম্পায়ার) সম্মাননা দেওয়া হয় রাফি তালহা, গর্কি, বাবলু শেখ কে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পুরস্কার তুলে দেওয়া হয় সিফাতের হাতে। সেরা গোলরক্ষক পুরস্কার পেয়েছেন বিষ্ণু। ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন তানজিম।

গাংনালিয়া যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ রানার আপ মদন-গোপালপুর ফুটবল একাডেমি শৈলকূপা, ঝিনাইদহ এবং চ্যাম্পিয়ন বাহারবাগ ফুটবল একাদশ, মাগুরা সদর, মাগুরা। 
রানার আপ ট্রফি, মেডেল ও পুরস্কার এলইডি টিভি এবং চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও পুরস্কার ফ্রিজ তুলে দেন অতিথি মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরা, মাগুরা জেলা বিএনপি সদস্য মোঃ কুতুবউদ্দিন, কৃষক দলের নেতা বিএম এহসানুল হক পলাশ, উদ্বোধক চৌধুরী রেজাউল হক মিন্টু, সভাপতি মোঃ মুক্তাদুর রহমান মুক্তার, আঠারখাদা ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মোঃ কামাল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

1

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

2

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

3

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

4

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

5

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

6

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

7

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

8

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

9

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

10

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

11

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

12

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

13

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

14

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

15

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

16

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

17

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

18

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

19

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

20