তৌসিফ মিঠুন।।
মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী সরকারের পূর্বানুমোদন ব্যতীত মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ, হাট-বাজার বসানো কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে মহাসড়কের কোনো অংশ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড মহাসড়কের নিরাপত্তা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই অনুমতি ছাড়া কেউ যদি মহাসড়কে স্থাপনা নির্মাণ বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ রাখতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্তব্য করুন