জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 আহমদ উল্লাহ  

আগামী ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত পলোগ্রাউন্ড মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন,  চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল। বীর চট্টলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ রাজনৈতিক জনসভা ২০১২ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় এবার বীর চট্টলায় আসছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে চট্টগ্রামের এই সমাবেশ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত। 

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, শৃঙ্খলা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এই জনসভাকে স্মরণীয় করে তুলতে হবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। এখন সময় এসেছে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ বলেন, আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পলোগ্রাউন্ড মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হবে। মহাসমাবেশ যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুশোভিত পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সকল সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, মহানগর বিএনপি মহাসমাবেশের প্রস্তুতি কার্যক্রমে প্রতিটি ক্ষেত্রে নজরদারি রাখছে এবং সফল ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সকল নেতাকর্মীর সম্পূর্ণ সমন্বয় প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ. এম. নাজিম উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মিয়া ভোলা, এম. এ. আজিজ, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাবউদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এস. এম. আবুল ফয়েজ, ইকবাল চৌধুরী, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, আনোয়ার হোসেন লিপু, মাহাবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, আবু মুসা, মোহাম্মদ সবুর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

1

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

2

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

3

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

4

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

5

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

6

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

7

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

8

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

9

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

10

বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

11

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

12

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

13

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

14

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

15

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

16

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

17

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

18

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

19

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

20