জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার চৌধুরী ইশরাক সিদ্দিকীর নদীপথে গণসংযোগ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:


গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর  দিনব্যাপী তুরাগ নদী পথে গণসংযোগ করেছেন। শনিবার কালিয়াকৈর চাপাইর ব্রীজ এলাকা থেকে গণসংযোগ ও শোভাযাত্রাটি  শুরু করে গাজীপুর সিটি করপোরেশন ১২ নং ওর্য়াড কড্ডা ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রায় অর্ধ শতাধিক ইন্জিন চালিত ট্রলারে  নিয়ে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে যাএা শুরু করেন।
নদীর মনোরম দূশ্যের মধ্য দিয়ে চলমাম এ দৃশ্য গণসংযোগ সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর, বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দাবি কথা বলার একটি আন্তরিক প্রয়াস। নদী পথে ইন্জিন চালিত ট্রলারে গণসংযোগ এক অনন্য উদ্যেগ বলে মনে করেন এলাকাবাসী। 
নৌপথে শোভাযাত্রাটি কালিয়াকৈরের চাপাইর, নামা আশুলাইল, বাঁশতলী, বড়ইবাড়ী, কোন্দাঘাটা, রঘুনাথপুর, চা বাগান, মির্জাপুর, কোনাবাড়ি, কড্ডা প্রায় ১৫ কিলোমিটার যাতায়াত করে। 
ইঞ্জিন চালিত ট্রলারে হাতে জাতীয় পতাকা, বাদ্য,ব্যানার, মাইক, ফেস্টুন নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারনা করেন। এ সময় তুরাগ নদীর দু'পাশে শত শত নারী পুরুষ  দাঁড়িয়ে থেকে শোভাযাত্রার প্রতি শুভেচ্ছা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন স্হানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সমীর কুমার গুহ জানান, বিএনপির সাবেক স্হায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর হাত ধরে আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছি। আজ তার সন্তান ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী নেতৃত্বে দলের জন্য কাজ করে যাচ্ছি। 
ব্যারিষ্টার ইশরাক সিদ্দিকী বলেন, সরকার জনগনের আশা পূরন করতে করতে ব্যর্থ হয়েছে। ধানের শীষ মানুষের অধিকার আদায়ের প্রতীক। ধানের শীষ মানে দেশের মানুষের মুক্তি। 
নৌপথে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, চাপাইর ইউনিয়ন বিএনপির আহবায়ক এইচ এম শওকত ইমরান, সদস্য সচিব হাজী  শামসুল হক, বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সমীর কুমার গুহ, সদস্য সচিব অ্যাড্ রিপন আল হাসান, মৌচাক ইউনিয়নের আহবায়ক বেলায়েত হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার, আটাবহ ইউনিয়নের আহবায়ক রফিক মোল্লা, সদস্য সচিব শফিকুল ইসলাম, সূএাপুর ইউনিয়নের আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব আরিফ মোল্লা, ঢালজোড়া ইউনিয়নের আহবায়ক অ্যাড.  ফেরদৌস ও সদস্য সচিব শেখ ফরিদ প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ গনসংয়োগে অংশ গ্রহন করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

1

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

2

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

3

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

4

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

5

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

6

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

7

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

8

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

9

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

11

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

12

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

13

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

14

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

15

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

16

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

17

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

18

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

19

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

20