এসকে এম মহসিন রেজা।।
খুলনা -৬(কয়রা-পাইকগাছা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম (রফিক) উপকূলের মানুষের দীর্ঘদিনের দূর্দশা ও চ্যালেঞ্চ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে।
৩০ আগস্ট শনিবার বিকেলে খুলনার উপজেলা কয়রায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহবান জানায়।
মতবিনিময় সভায় সাংবাদিক সদর উদ্দিনের সভাপতিত্বে ছাত্রনেতা রফিকুল ইসলাম উপকূলের প্রধান প্রধান সমস্যা গুলো তুলে ধরে বলেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে যাচ্ছে কয়রা এবং পাইকগাছার মানুষ। দূর্বল ভেড়িবাদের কারণে প্রায়শই মানুষের বসত বাড়ি, ফসলি জমি প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এখান কার মানুষের জীবন ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে।
তিনি তার বক্তব্যে আরও বলেন,যদি আমি জনগণের সমার্থন পেয়ে নির্বাচিত হতে পারি তবে এই অঞ্চলের মানুষের জন্য স্থায়ী ও মজবুত ভেড়িবাধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। পাশাপাশি সুন্দরবন কেন্দ্র করে আধুনিক ও পরিবেশ বান্ধব ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। যা স্থানীয় অর্থনীতির দার উনমোচন করতে সাহায্য করবে।
সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ- সভাপতি জনাব সরোওয়ার মাহবুব ও নজরুল ইসলাম এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন