জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

মোঃ মেহেদী হাসান রাজু 

ঝালকাঠির নলছিটি উপজেলা লঞ্চঘাট ভায়া ফেরিঘাট সড়কে থানার খালের ওপর সেতুতে সংযোগ সড়ক নেই। ফলে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু কোনো কাজে আসছে না ওই অঞ্চলের মানুষের।

সরেজমিন দেখা যায়, কাঠের তৈরি মই বেয়ে সেতুতে উঠতে হয়। নামতে ও হয় মই বেয়ে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বেশি ভোগান্তিতে বৃদ্ধ মানুষ ও শিক্ষার্থীরা ।জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলা লঞ্চঘাট ভায়া ফেরিঘাট সড়কে থানার খালের ওপরের সেতু নির্মাণ করা হয় ২ বছর আগে। নির্মাণের দীর্ঘ সময় পরও সেতুর উভয়পাশের সংযোগ সড়কের কাজ (এপ্রোচ) শেষ না হওয়ায় কার্যত সেতুটি কোনো কাজে আসছে না। ফলে দুর্ভোগও শেষ হচ্ছে না হাজার হাজার মানুষের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নলছিটি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২মে আইবিআরপি প্রকল্পের আওতায় থানার খালের ওপর ৩১মিটার আরসিসি গার্ডার সেতু নির্মাণের কার্যক্রম শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ২ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৩১৯টাকা। নির্মাণের সময় নির্ধারণ করা হয় এক বছর। যা ২০২৩ সালের ৬ মার্চ শেষ হওয়ার কথা ছিলো। প্রকল্পটি বাস্তবায়নে মেসার্স শান্ত এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। তবে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কের (এপ্রোচ নির্মাণ) কাজ এখনও শুরুই হয়নি।

স্থানীয়রা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনিয়ম করেছে। সেতু নির্মাণকাজ শেষ করার পরেও এটির দুই পাশে গোড়ায় মাটি দেওয়া হয়নি। ফলে সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুল রাজ্জাক জানান, সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় আমাদের কোনো কাজেই আসছে না। মই দিয়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কারাগারে থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নলছিটি উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, সেতুর পাশে যাদের জমি রয়েছে তারা মাটি ভরাটে অসহযোগিতা করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান আর সংযোগ সড়ক নির্মাণ করেনি। এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। আশা করি দ্রুত এটির সমাধান করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

1

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

2

ভাটপাড়া ব্যস্ততম রাস্তার বেহাল দশা

3

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

4

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

5

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

6

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

7

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

8

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

9

মৎস্যজীবী,লবণচাষী সহ সকল শ্রমজীবী মানুষের অর্থনৈতিক অধিকার আ

10

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

11

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

12

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

13

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

14

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

15

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

16

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

17

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

18

বিজয় নিশান

19

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

20