জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মংলা সরকারি মহিলা কলেজে YPAG এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শেখ তাইজুল ইসলাম, মংলা বাগেরহাট প্রতিনিধি 


(১২ নভেম্বর ২০২৫ ) শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সংঘাত নয় শান্তি ও স্থিতিশীলতার বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে এৈমাসিক সভা।

যুব সমাজের নেতৃত্বকে কাজে লাগিয়ে সমাজে সকল প্রকার সহিংসতা ও অসহিষ্ণুতা মোকাবিলায় নিজেদের প্রতিশ্রুতি জোরদার করতে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওআই পি এজি এই সভার আয়োজন করে। 


সভায় উপস্থিত YPAG-এর সদস্যরা দৃঢ় কণ্ঠে জানান দেশের যুবকরা যদি একজোট হয়ে বলে, 'আমরা সংঘাত চাই না, কেবল শান্তি চাই', তাহলে বুঝতে হবে, শান্তির কাজটা সঠিক হাতেই আছে। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তারা শুধু দেখছেন না, কাজও করছেন।

ত্রৈমাসিক এই বৈঠকে যুব প্রতিনিধিরা বিগত তিন মাসে তাদের এলাকায় শান্তি বজায় রাখতে কী কী কার্যক্রম গ্রহণ করেছেন, তার পর্যালোচনা করেন। এছাড়াও, স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষা এবং নতুন কোনো সংঘাতের বীজ তৈরি হলে তা শুরুর আগেই কীভাবে আলাপ-আলোচনার মাধ্যমে প্রশমিত করা যায়, সেই কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
YPAG-এর সদস্যরা বলেন, সমাজে পরিবর্তনের জন্য তারা কেবল স্লোগান দেন না, বরং সক্রিয়ভাবে পাড়ায়-মহল্লায় গিয়ে মানুষের সাথে মিশে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে কাজ করেন।

মোংলায় এই ত্রৈমাসিক সভা প্রমাণ করে যে, টেকসই শান্তি ও স্থিতিশীলতার জন্য যুবকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই যুবকরাই প্রমাণ করছে যে, সংঘাতের পথে না হেঁটে তারা গঠনমূলক কাজের মাধ্যমে একটি শান্তিময় বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

1

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

2

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

3

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

4

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

5

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

6

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

7

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

8

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

9

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

10

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

11

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

12

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

13

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

14

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

15

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

16

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

17

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

18

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

19

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

20