জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন এলডিপি প্রার্থী

মাহে আলম মাহী

ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) সংসদীয় আসনে জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ১০ দলীয় জোটের শরিক দল এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলা প্রেসক্লাবে জেলা এলডিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, জোটের ঐক্য, সৌহার্দ্য ও রাজনৈতিক স্বার্থ অক্ষুণ্ন রাখার লক্ষ্যে মোকফার উদ্দিন চৌধুরী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাওলানা মুফতি ফজলুল করিম ভোলা-২ আসনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও অবিচল ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এই সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোকফার উদ্দিন চৌধুরী বলেন, রাজনীতির মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে জোটের বৃহত্তর স্বার্থই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
১০ দলীয় জোটের নেতৃবৃন্দ মোকফার উদ্দিন চৌধুরীর এই সিদ্ধান্তকে রাজনৈতিক ত্যাগ, দায়িত্ববোধ ও সৌজন্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

1

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

2

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

3

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

4

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

5

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

6

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

7

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

8

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

9

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

10

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

11

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

12

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

13

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

14

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

15

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

16

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

17

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

18

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

19

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

20