জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা জেলার মেয়ে স্ত্রী"র দাবীতে সাদুল্লাপুরে অনশন

শাহ্ মোঃ মুশফিকুর রহমান।।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাশেদুল ইসলামের বাড়িতে ভোলা জেলার নারী অনশন শুরু করেছে।
ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পুর্বপাড়া গ্রামে দেখা গেছে- ওই নারীর অনশনের চিত্র। এ সময় উৎসুক জনতার ঢল দেখে  বাড়ি থেকে পালিয়েছেন রাশিদুল 
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক নারীর সঙ্গে গাইবান্ধার সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পুর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের পরিচয় হয়। এরপর থেকে উভয়ের মধ্যে চলে প্রেম-ভালোবাসা। এভাবে একে অপরের মন দেওয়া-নেওয়ার দুই বছর পর গত ১১ জানুয়ারিতে তারা বিয়ের পিঁড়িতে বসেন। ওই নারীর পোশাক কারখানায় চাকরির সুবাদে দু’জনে ভাড়া বাসায় বসবাস করেন চট্রগ্রামের সাগরপার এলাকায়। 
 গত ২ জুলাই সকালে এ নারী তার কর্মস্থলে যান। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে ঘরের জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে গ্রামের বাড়ি মহেশপুরে পালিয়ে আসেন রাশেদুল।
এছাড়াও নানান টালবাহনা শুরু করেন এই স্বামী। এ অবস্থায় গত শনিবার (২৬ জুলাই) ওই নারী চট্টগ্রাম থেকে সাদুল্লাপুরের স্বামী রাশেদুল ইসলামের বাড়িতে আসেন।
 রাশেদুলের পরিবারের লোকজন ঐ নারীকে পিটিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এতে এ নারী অসুস্থ হয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। 
এসব বিষয় নিশ্চিত করে ভুক্তভোগী নারী বলেন, স্বামী রাশেদুলের সঙ্গে ঘর-সংসারের একপর্যায়ে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। আমি স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য স্বামীর বাড়িতে এসেছি। এখানে আমাকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

1

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

2

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

3

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

4

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

5

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

6

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

7

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

8

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

9

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

10

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

11

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

12

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

13

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

14

শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বা

15

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

16

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

17

নওগাঁয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

18

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

19

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

20