মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-চরফ্যাশন রুটে কমলো বাস ভাড়া, যাত্রীদের মধ্যে স্বস্তি

ভোলা-চরফ্যাশন রুটে যাত্রীসাধারণের সুবিধা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করেছে ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যাত্রীসাধারণের সুবিধার্থে পূর্ব নির্ধারিত ভাড়া বাতিল করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা শনিবার (১০ মে ২০২৫) থেকে কার্যকর হবে।

ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বাচ্চু মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী সেবার মান উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে ভাড়া হ্রাসের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোলা থেকে চরফ্যাশন রুটের পূর্ব নির্ধারিত ভাড়া ১৮০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোলা থেকে লালমোহন রুটে বাস ভাড়া ১২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এছাড়া, ভোলা থেকে বোরহানউদ্দিন রুটের ভাড়াও ৬০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল চালক, হেলপার এবং কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন ভাড়া রুটিন মাফিক কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেছে বাস মালিক সমিতি।

এদিকে বাস মালিক সমিতির এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তির ছোঁয়া মিলেছে বলে মন্তব্য করেছেন নিয়মিত যাত্রীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

1

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

2

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

3

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

4

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

5

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

6

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

7

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

8

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

9

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

10

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

11

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

12

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

13

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

14

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

15

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

16

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

17

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

18

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

19

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

20