Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবার বিতরণ

মো. মাহে আলম মাহী 
ভোলার হতদরিদ্র মানুষের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।
‘মানবতার পাশে—মানুষের কল্যাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে কম্বল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এম. এ. তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক দেশকাল-এর জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দৈনিক আজকের দর্পণ-এর জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ভোলার দৌলতখান উপজেলার এক সম্ভ্রান্ত পরিবার মরহুম ফজলে করিম ও হাসান বানুর নামে প্রতিষ্ঠিত করিম–বানু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও করিম–বানু ফাউন্ডেশন এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

1

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

2

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

3

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

4

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

5

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

6

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

7

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

8

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

9

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

10

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

11

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

12

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

13

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

14

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

15

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

16

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

17

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

18

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

19

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

20