মোঃ নূরুল ইসলাম
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ব্রিজের নির্মাণ কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর মানববন্ধন

ভোলার শশীভুষণ টু গজারিয়া রোডে চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চর উমেদ(গজারিয়া) সংলগ্ন পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৬ জুন) সকাল ১০ টায় ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে ফরাজী বাজারের উত্তর পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মান্নান বলেন, প্রায় দুই বছর ধরে এই ব্রিজের কাজ চলমান থাকায় এই পথে চলাচলকারী লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ কাজে ধীরগতি হওয়ায় হাজার হাজার যানবাহন ও মানুষকে নির্মাণাধীন ব্রিজটির পাশ দিয়ে বিকল্প কাঠের ক্ষণস্থায়ী পুল দিয়ে চলাচল করতে হয়, এতে অহরহ দুর্ঘটনা ঘটছে, মানুষের ভোগান্তি নিরসনে ব্রিজটির কাজ দ্রুত শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- মোতাহার নগর বিএনপির সভাপতি আব্দুস শহীদ মিয়া, ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাসুদ আলম।

সংগঠনটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন- মোঃ এমরান হোসেন, মোঃ শিপন আহাম্মেদ, আব্দুলাহ আল মামুন, মোঃ মঞ্জুরুল ইসলাম,মোঃ মহিউদ্দিন মহি, মোঃ দিদারুল ইসলাম প্রমুখ।

ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাসুদ আলম বলেন, ওসমানগঞ্জ সহ এই এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগ দ্রুত নিরসনে মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

ব্রিজটি নির্মানে দায়িত্বে থাকা ঠিকাদার সুমন বলেন, গত ৫ আগস্টের পর দেশের পরিস্থিতির কারণে কিছু সময় কাজ বন্ধ রেখেছিলাম, পাঙ্গাসিয়া ব্রিজের তিনটি পিসি গার্ডারের কাজ শেষ হয়েছে, চতুর্থ পিসি গার্ডারের ঢালাইয়ের কাজ শেষ, দুই তিন দিনের মধ্যে টেনসনিং শেষ করে ডেস্ক স্লাব, এপ্রোচ রোডের কাজ ধরব, আশা করছি আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দিতে পারব।

লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইঞ্জিনিয়ার রাজিব সাহা বলেন, এ ধরণের ব্রিজে পিসি গার্ডারের কাজ শেষ করতে সময় লাগে, জনগনের ভোগান্তির কথা শুনেছি, কাজ যাতে দ্রুত শেষ হয় এ বিষয়ে তদারকি করছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

1

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

2

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

3

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

4

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

5

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

6

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

7

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

8

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

9

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

11

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

12

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

13

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

14

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

15

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

16

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

17

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

18

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

19

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

20